চিফ বিজনেস অফিসার নেবে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ
ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের অন্যতম এই প্রতিষ্ঠান চিফ বিজনেস অফিসার (লিফট) পদে জনবল নিয়োগ দেবে। আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: চিফ বিজনেস অফিসার (লিফট)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে
অভিজ্ঞতা: কমপক্ষে ১২ বছর
কর্মক্ষেত্র: অফিসে
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা (বসুন্ধরা আরএ)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার সুবিধা, প্রতিবছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, গাড়িসুবিধা, কর্মক্ষমতাভিত্তিক প্রণোদনা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও আবেদনের বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।