প্রযুক্তি সেবাভিত্তিক প্রতিষ্ঠানের চাকরি, পদ ৪৭
প্রযুক্তি খাতে সমন্বিত সেবা প্রদানভিত্তিক প্রতিষ্ঠান বিটোপিয়াতে ৭ ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ৪৭। তিন ক্যাটাগরির পদে আবেদন করতে অভিজ্ঞতার প্রয়োজন নেই।
চাকরির বিবরণ
১. পদের নাম: হেড অব কমার্শিয়াল
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ব্যবসা প্রশাসন (এমবিএ), সাপ্লাই চেইন, ফিন্যান্স বা সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ থেকে ১০ বছরের অভিজ্ঞতা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
২. পদের নাম: স্ট্র্যাটেজি অ্যান্ড বিজনেস অ্যানালাইসিস অ্যাসোসিয়েট
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ব্যবসা প্রশাসন (ফিন্যান্স), অ্যাপ্লায়েড স্ট্যাটিস্টিকস, ডেটা সায়েন্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি। সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই থেকে চার বছরের অভিজ্ঞতা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
৩. পদের নাম: ইন্টারন্যাশনাল সেলস অ্যাসোসিয়েট (এআই অ্যাপ ও ওয়েবসাইট ডেভেলপমেন্ট)
পদসংখ্যা: ০৫
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি। সদ্য স্নাতক পাস করা প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
বেতন: ২০,৫০০-২৫,০০০ টাকা।
৪. পদের নাম: ফরেন কমিউনিকেশন এক্সিকিউটিভ
পদসংখ্যা: ২০
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ডিপ্লোমা (স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন)। নতুনেরাও আবেদন করতে পারবেন।
বেতন: প্রশিক্ষণকাল (৬ মাস+ট্রেনিং): ১৫,০০০-১৮,৫০০ টাকা
স্থায়ী হওয়ার পর: ২০,৫০০-২৫,০০০ টাকা।
৫. পদের নাম: ফ্লাটার ডেভেলপার
পদসংখ্যা: ০৫
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আইটি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি। Flutter/Dart-এ প্রশিক্ষণ বা সার্টিফিকেশন থাকলে অগ্রাধিকার। শূন্য থেকে তিন বছরের অভিজ্ঞতা।
বেতন: আলোচনা সাপেক্ষে
৬. পদের নাম: ইন্টেরিয়র সেলস এক্সিকিউটিভ
পদসংখ্যা: ১০
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি। ছয় মাস থেকে দুই বছরের অভিজ্ঞতা।
শূন্য থেকে তিন বছরের অভিজ্ঞতা।
বেতন: আলোচনা সাপেক্ষে
৭. পদের নাম: ইন্টেরিয়র ডিজাইনার
পদসংখ্যা: ০৫
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি। এক বা দুই বছরের অভিজ্ঞতা (শক্তিশালী পোর্টফোলিও থাকলে নতুনেরাও আবেদন করতে পারবেন)। শূন্য থেকে তিন বছরের অভিজ্ঞতা।
বেতন: আলোচনা সাপেক্ষে