আন্তর্জাতিক সংস্থায় ঢাকার বাইরে চাকরি, বেতন ৬০,০০০
আন্তর্জাতিক সংস্থা এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি সিলেটে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী ব্যক্তিদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।
পদের নাম: কো–অর্ডিনেটর—ইমারজেন্সি রেসপন্স
পদসংখ্যা: উল্লেখ নেই
যোগ্যতা: ডিজাস্টার ম্যানেজমেন্ট/সমাজকর্ম/সমাজকল্যাণ/সমাজবিজ্ঞান/ডেভেলপমেন্ট স্টাডিজ/ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো পরীক্ষায় দ্বিতীয় বিভাগ/শ্রেণির নিচে থাকা যাবে না। ইমারজেন্সি প্রজেক্ট ম্যানেজমেন্টে চার থেকে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। লগ ফ্রেম অ্যানালাইসিস ও আরবিএম মনিটরিং টুল বিষয়ে জানাশোনা থাকতে হবে। চাইল্ড রাইটস অ্যান্ড প্রোটেকশন বিষয়ে জানাশোনা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। নেতৃত্বের দক্ষতা থাকতে হবে।
বয়স: ৩০-৪০ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: সিলেট
বেতন: মাসিক বেতন ৬০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম ডাউনলোডের পর পূরণ করে কভার লেটারসহ ডিরেক্টর-এইচআর, ন্যাশনাল অফিস, এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ বরাবর [email protected] ঠিকানায় ই-মেইল করতে হবে। চাকরির নির্ধারিত আবেদন ফরম এই লিংক থেকে ডাউনলোড করতে হবে। ই-মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে। এই লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।
আবেদন পাঠানোর শেষ সময়: ২১ আগস্ট ২০২২।