ব্র্যাকে সিনিয়র ম্যানেজার পদে চাকরির সুযোগ
বিশ্বের অন্যতম বৃহৎ বেসরকারি সংস্থা ব্র্যাক ‘এস্টেট ডিপার্টমেন্ট’-এ জনবল নিয়োগ দিচ্ছে। পদের নাম ‘সিনিয়র ম্যানেজার (লিগ্যাল), এস্টেট ডিপার্টমেন্ট’। আইন পেশা ও ভূমিসংক্রান্ত আইনি বিষয়ে অভিজ্ঞতা থাকলে এ পদে আপনি আবেদন করতে পারেন। আবেদন শুরু হয়েছে ১২ এপ্রিল, ২০২৬।
আবেদনে শিক্ষাগত যোগ্যতা—
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (LL.B Hons) এবং এলএলএম (LL.M) সম্পন্ন হতে হবে। সিভিল ল (Civil Law) মেজর থাকলে অগ্রাধিকার পাবেন প্রার্থী।
অভিজ্ঞতা—
আইনজীবী হিসেবে কমপক্ষে ৫ বছর প্র্যাকটিসের অভিজ্ঞতা। ল্যান্ড ম্যানেজমেন্ট বা ভূমি ব্যবস্থাপনায় কমপক্ষে ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
সুযোগ-সুবিধা—
ব্র্যাকের নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতন ছাড়াও উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবন বীমা, মাতৃত্বকালীন ও পিতৃত্বকালীন ছুটি, চাইল্ড ডে-কেয়ার এবং ওয়েলনেস সেন্টারের সুবিধা পাবেন কেউ এ পদে চাকরি পেলে।
আবেদনের শেষ তারিখ: ২২ এপ্রিল ২০২৬
আগ্রহী প্রার্থীদের ব্র্যাকের অফিশিয়াল ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন