ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ২০ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

  • পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
    পদসংখ্যা: ১
    যোগ্যতা: প্রার্থীকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ ৪-এর স্কেলে ২.৭৫ সহ স্নাতক/সমমান পাস হতে হবে। প্রার্থীর শিক্ষাজীবনের কোনো পর্যায়ে ৫.০০ স্কেলে জিপিএ/সিজিপিএ ২.৭৫-এর নিচে/তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। প্রার্থীকে সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

যেভাবে আবেদন
সব সনদ ও প্রশংসাপত্রের সত্যায়িত কপিসহ সাদা কাগজে পূর্ণ জীবনবৃত্তান্ত উল্লেখ করে রেজিস্ট্রার বরাবর লিখিত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনকারীদের অবশ্যই আবেদনপত্রে শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও ডিগ্রি উল্লেখ করতে হবে। কোনো তথ্য গোপন করলে বা উল্লেখ না করলে ভবিষ্যতে পরীক্ষা পাসের সার্টিফিকেট নথিতে সংযুক্ত করা হবে না এবং বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া পদোন্নতি নীতিমালায় বর্ণিত পয়েন্ট সুবিধা প্রদান করা হবে না।

আরও পড়ুন

আবেদন ফি
রেজিস্ট্রারের অনুকূলে ৩০০ টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়) পরীক্ষা ফি হিসেবে জমা দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: চেয়ারম্যান, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

আবেদনের শেষ সময়: ২০ ডিসেম্বর ২০২৩।