জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটে চাকরির সুযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে পাঁচ ক্যাটাগরির পদে লোক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানটির নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
পদের নাম ও পদসংখ্যা
সহকারী অধ্যাপক দুজন (ডেভেলপমেন্ট স্টাডিজ ও অ্যাপ্লাইড কেমেস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং), সহকারী রেজিস্ট্রার (অ্যাডমিন) একজন, সেকশন অফিসার (অ্যাকাউন্টস অ্যান্ড অডিটস) দুজন এবং কেয়ারটেকার ও সিকিউরিটি ইন্সপেক্টর একজন।
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই (http://www.niter.edu.bd) ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত আরও বিস্তারিত জানা যাবে এই লিংকে (https://niter.edu.bd/career)।
আবেদন ফি: ৫০০ টাকা
আবেদনের শেষ তারিখ: ১৬ এপ্রিল ২০২৩।