শক্তি ফাউন্ডেশনে ২০০ জনের চাকরির সুযোগ, বেতন ৩৩ হাজার টাকা
বেসরকারি উন্নয়ন সংস্থা শক্তি ফাউন্ডেশন ফর ডিজঅ্যাডভান্টেজড উইমেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের মাইক্রোফাইন্যান্স বিভাগে ‘ট্রেইনি অফিসার’ পদে ২০০ জন কর্মী নিয়োগ দেবে। মাঠপর্যায়ের কাজের জন্য এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
সংক্ষিপ্ত তথ্য-
পদের নাম: ট্রেইনি অফিসার, মাইক্রোফাইন্যান্স (মাঠপর্যায়ের কাজের জন্য)
পদসংখ্যা: ২০০টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা অনার্স পাস।
অন্যান্য যোগ্যতা ও দক্ষতা: মোটরসাইকেল ড্রাইভিং দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা: ২৬ থেকে ৩৮ বছর।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে।
দায়িত্ব ও কর্মপরিধি
নির্ধারিত কর্ম এলাকায় সমীক্ষা চালিয়ে সদস্য নির্বাচন ও ভর্তি করা।
ঋণ প্রস্তাব তৈরি, উপযুক্ত জামিনদার নির্বাচন ও ঋণ বিতরণ কার্যক্রম পরিচালনা।
কেন্দ্রে উপস্থিত হয়ে শতভাগ কিস্তি ও সঞ্চয় আদায় নিশ্চিত করা।
বকেয়া কিস্তি আদায়ে যোগাযোগ রক্ষা ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।
সদস্যদের পাসবই ব্যবহার, ঋণের ব্যবহার ও সঞ্চয়ের গুরুত্ব বিষয়ে সচেতন করা।
বেতন ও সুবিধাসমূহ
প্রশিক্ষণকাল: প্রশিক্ষণকাল ৩ সপ্তাহ। শিক্ষানবিশকালে থাকা ও খাওয়ার খরচ প্রতিষ্ঠান বহন করবে।
শিক্ষানবিশকালে বেতন-ভাতা: মূল বেতন, বেইজ অ্যালাউন্স, মোটরসাইকেল অ্যালাউন্স ও মোবাইল অ্যালাউন্সসহ মোট ২৬ হাজার টাকা।
স্থায়ীকরণের পর বেতন-ভাতা: স্থায়ীকরণের পর মোট বেতন-ভাতা ৩৩ হাজার টাকা।
অন্যান্য সুযোগ-সুবিধা
প্রযোজ্য ক্ষেত্রে দূরত্ব ভাতা (৭৫০-২,৫০০ টাকা), স্ট্র্যাটেজিক রিজিয়নাল অ্যালাউন্স (১,৫০০ টাকা; প্রযোজ্য অঞ্চল: কুমিল্লা তিতাস, চৌদ্দগ্রাম, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, চট্টগ্রাম নর্থ, চট্টগ্রাম সাউথ, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার ও সিলেট) এবং নারী কর্মীদের জন্য সুরক্ষা অ্যালাউন্স (১,২০০ টাকা)। এছাড়া টিএ, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, অর্ধবার্ষিক লাঞ্চ সুবিধা (আংশিক ভতুর্কি), ২ দিন সাপ্তাহিক ছুটি, উৎসব বোনাস ৩টি, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনস্যুরেন্স, বার্ষিক বেতন বৃদ্ধি এবং পারফরম্যান্স অনুযায়ী ইনসেনটিভ সুবিধা রয়েছে।
আগ্রহী চাকরিপ্রার্থীরা চাকরি বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুণ।
আবেদনের শেষ সময়
৭ নভেম্বর ২০২৬।