ঢাকা আহ্ছানিয়া মিশনে চাকরি, বেতন ৫১,৫১০
বেসরকারি উন্নয়ন সংস্থা ঢাকা আহ্ছানিয়া মিশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি হেলথ অ্যান্ড ওয়াশ সেক্টরে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে বা ই–মেইলে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম: মিডিয়া ম্যানেজার
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা, সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান বা সামাজিক বিজ্ঞান অনুষদের যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। মিডিয়া রিলেশনস, পাবলিক রিলেশনস, সাংবাদিকতা বা অ্যাডভোকেসি ক্যাম্পেইনে অন্তত চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। রিপোর্ট রাইটিং ও সম্পাদনায় দক্ষ হতে হবে। ফটোশপ/ ইলাস্ট্রেটর ও সোশ্যাল মিডিয়া টেমপ্লেট ডিজাইনে পারদর্শী হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। করোনার টিকার সনদ থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর, তবে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন: ৫১,৫১০ টাকা। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ–সুবিধা আছে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের কাভার লেটারসহ আবেদনপত্র, যোগাযোগের নম্বর, দুটি প্রফেশনাল রেফারেন্স, এক কপি পাসপোর্ট সাইজের ছবি অফিসের ঠিকানায় ডাকযোগে বা ই–মেইলে পাঠাতে হবে। খামের ওপর বা ই–মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে। আবেদন করার আগে এই লিংক থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
ডিরেক্টর, হেলথ অ্যান্ড ওয়াশ সেক্টর, ঢাকা আহ্ছানিয়া মিশন, বাড়ি-১৫২, রোড-৬, ব্লক–ক, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা–১২০৭। ই–মেইল ঠিকানা: [email protected]।
আবেদনের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২২।