ওজোপাডিকোর মৌখিক পরীক্ষা স্থগিত
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) চারটি পদের চলমান নিয়োগ প্রক্রিয়ার মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ বুধবার প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জুনিয়র সহকারী ব্যবস্থাপক (হিসাব/অর্থ), জুনিয়র সহকারী ব্যবস্থাপক (এইচআর), জুনিয়র শিক্ষক (হাইস্কুল) এবং জুনিয়র শিক্ষক (প্রাইমারি) পদের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। ১৭ থেকে ২১ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণে নির্ধারিত সময়সূচির মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। মৌখিক পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তী সময়ে প্রার্থীদের জানানো হবে। পাশাপাশি নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষার জন্য আলাদা করে ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে।