বিসিকে ১২ পদে চাকরি, আবেদন শেষ ১৬ এপ্রিল

ছবি: খালেদ সরকার

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনে (বিসিক) ১২টি শূন্য পদে নিয়োগে আবেদন চলছে। ১৬ গ্রেডে গাড়িচালক পদে এই নিয়োগে আবেদনের শেষ তারিখ ১৬ এপ্রিল ২০২৬।

চাকরির বিবরণ

পদের নাম: গাড়িচালক

পদসংখ্যা: ১২

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কমপক্ষে ৮ম শ্রেণি পাস হতে হবে এবং সেই সঙ্গে হালকা/ভারী যানবাহন চালনার লাইসেন্সসহ ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। উপযুক্ত যোগ্যতাসম্পন্ন বিভাগীয় প্রার্থীদের বিবেচনা করা যেতে পারে।

বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

বয়স: ১৮–৩২ বছরের মধ্যে হতে হবে।

নিয়োগের ধরন: স্থায়ী

আরও পড়ুন

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আরও পড়ুন

আবেদন ফি

আবেদনের জন্য ১০০ টাকা, সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা।

আবেদনের সময়সীমা

আবেদনপত্র পূরণের শেষ তারিখ: ১৬ এপ্রিল ২০২৬, বিকেল ৫টা।

আরও পড়ুন
আরও পড়ুন