রংপুরবাসীর জন্য সরকারি চাকরির সুযোগ
স্থানীয় সরকার বিভাগের ইউপি-২ শাখার ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে রংপুর জেলার ইউনিয়ন পরিষদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একটি পদে মোট ১১ জন নিয়োগ দেওয়া হবে। শুধু রংপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।
পদের নাম: হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১১
যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
বয়সসীমা
প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।
যেভাবে আবেদন
আবেদনের জন্য নির্ধারিত ফরম এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। নির্ধারিত আবেদন ফরমটি কম্পিউটার কম্পোজ বা নিজ হাতে পূরণ করে জমা দিতে হবে। ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণযোগ্য নয়। নিয়োগ ও আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে এই লিংকে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: জেলা প্রশাসক, রংপুর।
আবেদনের শেষ তারিখ: ৩ আগস্ট ২০২৩।