যবিপ্রবিতে ১৫ পদে চাকরি, আবেদন করেছেন কি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি: প্রথম আলো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ পদে লোক নেওয়া হবে।  বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আগ্রহী প্রার্থীরা আগামীকাল মঙ্গলবার পর্যন্ত আবেদন করতে পারবেন।

১. পদের নাম: পরিচালক (শরীরচর্চা শিক্ষা)
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা

২. পদের নাম: প্রধান চিকিৎসা কর্মকর্তা
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা

৩. পদের নাম: সহকারী রেজিস্ট্রার (লিগ্যাল)
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ২৯,০০০-৬৩,৪১০ টাকা

৪. পদের নাম: সহকারী রেজিস্ট্রার
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ২৯,০০০-৬৩,৪১০ টাকা

৫. পদের নাম: অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

৬. পদের নাম: হিসাব কর্মকর্তা
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

৭. পদের নাম: সহকারী বাজেট কর্মকর্তা
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

৮. পদের নাম: সহকারী নিরাপত্তা কর্মকর্তা
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

৯. পদের নাম: সহকারী ইমাম
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা

১০. পদের নাম: বাজেট সহকারী
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

১১. পদের নাম: ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

১২. পদের নাম: ডেসপাস ক্লার্ক
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

১৩. পদের নাম: ডাটা অপারেটর
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

১৪. পদের নাম: সহকারী ক্যাটালগার
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

১৫. পদের নাম: মেকানিক হেলপার
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

যেভাবে আবেদন: বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে পূরণ করে দুই সেট আবেদনপত্র পাঠাতে হবে। আবেদন ফরম

এই ওয়েবসাইটে https://just.edu.bd/ পাওয়া যাবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর-৭৪০৮।

আবেদন পাঠানোর শেষ তারিখ: ২ আগস্ট, ২০২২