রুরাল পাওয়ার কোম্পানিতে চাকরি, আবেদন ফি ১০০
রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডে (আরপিসিএল) নিরাপত্তা সুপারভাইজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে দুজনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৬।
চাকরির বিবরণ–
পদের নাম: নিরাপত্তা সুপারভাইজার
পদসংখ্যা: ২
বেতন–ভাতা
(গ্রেড–১৪) ২৩,০০০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রতিরক্ষা বাহিনীর চাকরি থেকে অবসর গ্রহণকারী ন্যূনতম ওয়ারেন্ট অফিসার পদমর্যাদাসম্পন্ন।
বয়সসীমা
সর্বোচ্চ ৫০ বছর।
আবেদনের নিয়ম
প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ও কভার লেটার ‘ব্যবস্থাপনা পরিচালক’ রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (বাড়ি নং-৫২, রোড নং-২১, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯) ঠিকানায় পাঠাতে হবে।
রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের ওয়েবসাইটে প্রদানকৃত আবেদনপত্রের নির্ধারিত ফরম্যাট অনুযায়ী আবেদন করতে হবে।
আবেদন ফি
১০০ টাকা।