অধ্যাপক থেকে প্রভাষক পদে মেরিটাইম ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে মোট ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ জুন পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।

বিভাগ অনুযায়ী পদের বিবরণ

অধ্যাপক (গ্রেড-৩)

১. ওশানোগ্রাফি অ্যান্ড হাইডোগ্রাফি: ১টি

২. জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেরিন বায়োটেকনোলজি বিভাগ: ১টি

সহযোগী অধ্যাপক (গ্রেড–৪)

১. ওশানোগ্রাফি অ্যান্ড হাইডোগ্রাফি: ১টি

২. জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেরিন বায়োটেকনোলজি বিভাগ: ১টি

৩. নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং: ১টি

৪. ব্যবস্থাপনা: ১টি

আরও পড়ুন

সহকারী অধ্যাপক (গ্রেড-৬)

১. ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ: ১টি

২. মেরিটাইম সায়েন্স বিভাগ: ১টি

৩. মেরিটাইম ল অ্যান্ড পলিসি বিভাগ: ২টি

৪. ইনস্টিটিউট অব প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ: ১টি

প্রভাষক (গ্রেড-৯)

১. মেরিন ফিশারিজ ও অ্যাকুয়াকালচার বিভাগ: ১টি

২. হারবার ও রিভার ইঞ্জিনিয়ারিং বিভাগ: ১টি

৩. পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্ট বিভাগ: ২টি

আরও পড়ুন

গুরুত্বপূর্ণ শর্তাবলি

প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্য শর্তাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে। বর্তমানে ঢাকার অস্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম চললেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৬ সালের মধ্যে চট্টগ্রামের হামিদচরে নবনির্মিত স্থায়ী ক্যাম্পাসে সব কার্যক্রম স্থানান্তরিত হতে পারে।

আবেদনের শেষ সময়

আগ্রহী প্রার্থীদের আগামী ১৪ জুনের মধ্যে রেজিস্ট্রার দপ্তর বরাবর আবেদনপত্র জমা দিতে হবে।

আরও পড়ুন