আন্তর্জাতিক সংস্থায় চাকরি, সর্বোচ্চ বেতন ১ লাখ ২৫ হাজার
ফ্রান্সভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা এজেন্সি ফর টেকনিক্যাল কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (অ্যাকটেড) বাংলাদেশে জনবল নিয়োগে পুনর্বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি কক্সবাজারে একটি প্রকল্পে ‘প্রজেক্ট ম্যানেজার (ওয়াটার শেড ম্যানেজমেন্ট)’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।
পদের নাম: প্রজেক্ট ম্যানেজার (ওয়াটার শেড ম্যানেজমেন্ট)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং/ডেভেলপমেন্ট, ফরেস্ট্রি, এনভায়রমেন্টাল সায়েন্সেস, ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট, সিভিল ইঞ্জিনিয়ারিং, আরবান অ্যান্ড রুরাল প্ল্যানিং, জিওগ্রাফি অ্যান্ড ল্যান্ড ইউজ প্ল্যানিং, সমাজবিজ্ঞান বা এ ধরনের বিষয়ে উচ্চতর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রজেক্ট ম্যানেজমেন্টে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রজেক্ট টিম ম্যানেজমেন্টে দুই বছর; কমিউনিটি এনগেজমেন্টে অন্তত দুই বছর; কো–অর্ডিনেশনে অন্তত দুই বছর; ওয়ার শেড ম্যানেজমেন্টে অন্তত দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সাইট ম্যানেজমেন্ট ও সাইট ডেভেলপমেন্টে দক্ষ হতে হবে। জাতীয় বা আন্তর্জাতিক সংস্থায় মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন, ডাটা ম্যানেজমেন্ট, ইনফরমেশন ম্যানেজমেন্ট ও রিসার্চে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। রোহিঙ্গা রেসপন্স প্রোগ্রামে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম/চুক্তিভিত্তিক
কর্মস্থল: কক্সবাজার
বেতন: ১,২০,০০০-১,২৫,০০০ টাকা।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করতে হবে। ফরমটি ইংরেজিতে পূরণ করে কভার লেটারসহ সিভি [email protected] ঠিকানায় ই-মেইল করতে হবে। ই-মেইলের সাবজেক্টে ‘Application for Project Manager (Watershed Management)’ লিখতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদনের শেষ সময়: ১৯ ফেব্রুয়ারি ২০২৫।