স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে চাকরি, আবেদন করুন দ্রুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি: প্রথম আলো

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে একাধিক পদে নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামী সোমবার। এই প্রতিষ্ঠানে ৭ ক্যাটাগরির পদে মোট ৩৭ জন নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

  • ১. পদের নাম: স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর
    পদসংখ্যা: ৬
    যোগ্যতা: স্নাতক বা সমমান পাস হতে হবে
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

  • ২. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেরট
    পদসংখ্যা: ৪
    যোগ্যতা: স্নাতক বা সমমান পাস হতে হবে
    বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

  • ৩. পদের নাম: সহকারী লাইব্রেরিয়ান
    পদসংখ্যা: ১
    যোগ্যতা: গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতক পাস বা গ্রন্থাগারবিজ্ঞানে ডিপ্লোমা পাস হতে হবে
    বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

আরও পড়ুন
  • ৪. পদের নাম: হিসাবরক্ষক
    পদসংখ্যা: ১
    যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক পাস বা সমমান ডিগ্রি
    বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

  • ৫. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
    পদসংখ্যা: ৩
    যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

  • ৬. পদের নাম: স্টোর কিপার
    পদসংখ্যা: ১
    যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

আরও পড়ুন
  • ৭. পদের নাম: অফিস সহায়ক
    পদসংখ্যা: ২১
    যোগ্যতা: এসএসসি বা সমমান পাস
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

যেভাবে আবেদন
আগ্রহী যোগ্য প্রার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ফরমের সব অংশ যথাযথভাবে পূরণ করতে হবে। অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল করা হবে। নিয়োগ ও আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে এই লিংকে।

আরও পড়ুন

আবেদন ফি
অফিস সহায়ক বাদে বাকি পদগুলোর জন্য সার্ভিস চার্জসহ আবেদন ফি ২২৩ টাকা এবং অফিস সহায়ক পদের জন্য ১১২ টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ১৪ আগস্ট ২০২৩।