৪১তম বিসিএসের নন ক্যাডারের পদ বরাদ্দ আজই,  নেবে ৪ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)
ফাইল ছবি

আর কিছুক্ষণ পরই ৪১ তম বিসিএসের নন ক্যাডারের পদ বারাদ্দের বিজ্ঞপ্তি দেবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ৪ হাজার ৫০ জনের কিছু বেশি জনকে নিয়োগ দেওয়ার ঘোষণা থাকবে। পিএসসি সূত্র নিশ্চিত করেছে।

জানতে চাইলে পিএসসি ওই সূত্র প্রথম আলোকে বলেছে, ৪১ তম বিসিএসের নন ক্যাডার থেকে ৪ হাজার ৫০ জনেক কিছু বেশি পদ আছে। সেখান থেকে অপেক্ষমাণ প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।

আরও পড়ুন
আরও পড়ুন

গত ৬ আগস্ট ৪১ তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। ওয়েবসাইটে এ ফল প্রকাশিত হয়। ৪১ তম বিসিএসে ২ হাজার ৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। পেশাগত ১৬টি ক্যাডারে যোগ্য প্রার্থী না পাওয়ায় কাউকে সুপারিশ করতে পারেনি পিএসসি। এ ছাড়া নন-ক্যাডারে ৯ হাজার ৮২১ প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন
আরও পড়ুন