কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে চাকরি, পদ ৩৪
কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানে সাধারণ প্রশাসন ও রাজস্ব প্রশাসনে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৫তম ও ১৬তম গ্রেডের ৩৪টি পদে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ আগামী ১ সেপ্টেম্বর।
চাকরির বিবরণ
সাধারণ প্রশাসন
১. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১৫
গ্রেড ও বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
২. পদের নাম: হিসাব সহকারী
পদসংখ্যা: ৭
বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
৩. পদের নাম: লাইব্রেরি সহকারী
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
৪. পদের নাম: বেঞ্চ সহকারী
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
রাজস্ব প্রশাসন
৫. পদের নাম: ড্রাফটম্যান
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড: ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)।
৬. পদের নাম: নাজির কাম ক্যাশিয়ার
পদসংখ্যা: ৪
বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
৭. পদের নাম: ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী
পদসংখ্যা: ৩
বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
৮. পদের নাম: ট্রেসার
পদসংখ্যা: ২
বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
বয়সসীমা
১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮–৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের নিয়ম
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা (https://dccox.teletalk.com.bd) ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।
আবেদন ফি
১১২ টাকা (সার্ভিস চার্জসহ)।
**অনগ্রসর নাগরিকদের (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীরা) জন্য ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)।
আবেদনের সময়সীমা
আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৭ আগস্ট ২০২৬, সকাল ১০টা।
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫টা।
নির্দেশনা ও শর্তগুলো
১. প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. বিভাগীয় (চাকরিরত প্রার্থীর ক্ষেত্রে প্রযোজ্য) প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
বিস্তারিত দেখুন এ ঠিকানায়।