ব্যাংক এশিয়ায় ইনসেনটিভ ও যাতায়াত ভাতাসহ চাকরি, আবেদন ২২ নভেম্বর পর্যন্ত
বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ‘ব্যাংক এশিয়া পিএলসি’ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ‘রিলেশনশিপ অফিসার (স্মল বিজনেস)-আপ টু এসও’ পদে কর্মী নিয়োগ দেবে। বিজ্ঞপ্তিতে ঘোষিত শর্তানুযায়ী যোগ্য ও আগ্রহী প্রার্থীরা ২২ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম
রিলেশনশিপ অফিসার (স্মল বিজনেস)-আপ টু এসও
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে স্নাতক বা সম্মান ডিগ্রিধারী হতে হবে।
অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা
ব্যাংকিং খাতে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর ক্রেডিট রিস্ক অ্যাসেসমেন্ট, লোন রিকভারি, রেগুলেটরি কমপ্লায়েন্স এবং গ্রাহক সম্পর্ক উন্নয়নে দক্ষতা থাকতে হবে। এ ছাড়া কার্যকর নেগোসিয়েশন, যোগাযোগ দক্ষতাসহ বিশ্লেষণধর্মী সমস্যা সমাধানের মানসিকতা থাকা আবশ্যক।
চাকরির ধরন ও কর্মস্থল
চাকরির ধরন: সার্বক্ষণিক।
কর্মস্থল: ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ।
বেতন ও সুবিধাসমূহ
বেতন: আলোচনা সাপেক্ষে। ব্যাংকের নীতিমালা অনুযায়ী যোগ্য প্রার্থীদের আকর্ষণীয় বেতন প্রদান করা হবে।
অন্যান্য সুবিধা: ইনসেনটিভ, মোবাইল বিল ও যাতায়াত ভাতা দেওয়া হবে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী চাকরিপ্রার্থীরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন । কেবল বাছাইকৃত প্রার্থীদেরই সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
আবেদনের শেষ তারিখ: ২২ নভেম্বর ২০২৬।