আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন ২ লাখের বেশি

মডেল: রিয়াদ ও নীলাছবি: খালেদ সরকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে রোহিঙ্গা রেসপন্স প্রোগ্রামে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ই-মেইলে পাঠাতে হবে।

  • পদের নাম: ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর
    পদসংখ্যা: ১
    যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ, ডিজাস্টার ম্যানেজমেন্ট, সমাজবিজ্ঞান বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত সাত থেকে আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। আন্তর্জাতিক সংস্থা বা জাতিসংঘের কোনো সংস্থায় সিনিয়র লেভেলে অন্তত তিন থেকে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অত্যধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। নিউট্রিশন ও ফুড সিকিউরিটি বিষয়ে জানাশোনা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ইন্টারনেট ও এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।

আরও পড়ুন

বয়স: সর্বোচ্চ ৬০ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: উখিয়া, কক্সবাজার
বেতন: মাসিক বেতন ১,৭৯,০০০ থেকে ২,০৯,৪০৪ টাকা।
সুযোগ-সুবিধা: বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, জীবন ও স্বাস্থ্যবিমা, ওপিডি ভাতা, মুঠোফোন বিলসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগ ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নির্দিষ্ট আবেদন ফরম ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা আবেদন ফরম পূরণ করে ছবি, জাতীয় পরিচয়পত্র, টিআইএন সার্টিফিকেটসহ এই [email protected] ই-মেইল ঠিকানায় মেইল করতে হবে। ই-মেইল করার সময় সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৬ মার্চ ২০২৪।

আরও পড়ুন