চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তিন পদের পরীক্ষা স্থগিত
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তিনটি পদের নির্ধারিত লিখিত ও মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) পরিচালক চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইড্রোগ্রাফার পদের ২৭ এপ্রিল বেলা ৩টায় নির্ধারিত মৌখিক পরীক্ষা, ইনল্যান্ড মাস্টার প্রথম শ্রেণি পদের একই দিন বেলা ২টায় নির্ধারিত লিখিত পরীক্ষা এবং নৌযান পরিদর্শক পদের ২৮ এপ্রিল বেলা ১১টায় নির্ধারিত মৌখিক পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্থগিত হওয়া এসব লিখিত ও মৌখিক পরীক্ষার নতুন সময়সূচি পরে তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।