কুষ্টিয়া ডিসি অফিসে নিয়োগ, আবেদন ফি ২০০ টাকা

বাংলাদেশ সরকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে বিভিন্ন ইউনিয়ন পরিষদে লোকবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ‘ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা’ পদে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনকারী প্রার্থীকে বাংলাদেশের নাগরিক ও কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আগ্রহী প্রার্থীরা কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগের মাধ্যমে পাঠাতে হবে।

পদের বিবরণ

পদের নাম: ‘ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা’

পদসংখ্যা: ৭ জন

আরও পড়ুন

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা। মোট বেতন–ভাতার ৭৫ শতাংশ সরকার এবং অবশিষ্ট ২৫ শতাংশ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ হিস্যা থেকে সংগ্রহ সাপেক্ষে একত্রে ১০০ শতাংশ বেতন–ভাতাদি এ কার্যালয় থেকে পরিশোধযোগ্য।

আবেদনের বয়স: ১২ জানুয়ারি ২০২৫ তারিখে ১৮-৩২ বছর হতে হবে।

আবেদনের ঠিকানা: জেলা প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়া।

আরও পড়ুন

আবেদন ফি: জেলা প্রশাসক, কুষ্টিয়ার অনুকূলে যেকোনো ব্যাংকে ২০০ টাকার ব্যাংক ড্রাফট করতে হবে। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই টাকা জমার রসিদ পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ১২ জানুয়ারি ২০২৫

*আবেদনের পদ্ধতি ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ।