গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডে ৬৭ পদে নিয়োগ, স্থায়ী ও চুক্তিভিত্তিক চাকরি
গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড সম্প্রতি শূন্য পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জিটিসিএল তাদের স্থায়ী ও চুক্তিভিত্তিক মোট ১৬টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
একনজরে গুরুত্বপূর্ণ তথ্য—
প্রতিষ্ঠানের নাম: গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (GTCL)।
পদের সংখ্যা: ১৬টি ক্যাটাগরিতে মোট ৬৭টি পদ
আবেদন শুরুর তারিখ: ২৭ এপ্রিল ২০২৬, সকাল ৯টা।
আবেদনের শেষ তারিখ: ১৮ মে ২০২৬, বিকেল ৫টা।
আবেদন মাধ্যম: টেলিটকের মাধ্যমে অনলাইন।
অফিশিয়াল ওয়েবসাইট
পদের বিবরণ (স্থায়ী পদ)—
অডিটর: ০২টি
হিসাব সহকারী: ০১টি
রিসেপশনিস্ট: ০২টি
মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট (পুরুষ): ০১টি
মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট (মহিলা): ০১টি
সার্ভেয়ার: ০৪টি
প্ল্যান্ট অপারেটর: ১৭টি
সিনিয়র টেকনিশিয়ান: ০১টি
ইলেকট্রিশিয়ান: ১৮টি
ট্রান্সপোর্ট সুপারভাইজার: ০২টি
পিসি অপারেটর (কোরিয়ার): ০৩টি
মেকানিক: ১০টি
জুনিয়র ট্রান্সপোর্ট সুপারভাইজার: ০১টি
জুনিয়র টেকনিশিয়ান: ০১টি
পদের বিবরণ চুক্তিভিত্তিক—
ইমাম: ২টি পদ
মুয়াজ্জিন: ১টি পদ
আবেদনের শর্তাবলি ও নিয়মাবলি—
১. বয়সসীমা
২৭ মে ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
২. অনলাইন আবেদন প্রক্রিয়া—
আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনের সময় প্রার্থীর ৩০০x৩০০ পিক্সেলের ছবি এবং ৩০০x৮০ পিক্সেলের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে।
৩. আবেদন ফি জমা দেওয়া—
টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে এসএমএস করে আবেদন ফি জমা দিতে হবে।
ফি’র পরিমাণ: সার্ভিস চার্জসহ মোট ২২৩/- থেকে ৩৩৫/- টাকা (পদভেদে)।
এসএমএস ফরম্যাট: GTCL User ID পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
*অনলাইন আবেদনের পদ্ধতিসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন