চুক্তিভিত্তিক সরকারি চাকরি, বেতন ১ লাখ ৭৫ হাজার টাকা

ছবি: খালেদ সরকার

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক (ম্যানেজিং ডিরেক্টর) পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ১৫ এপ্রিল ২০২৬।

চাকরির বিবরণ

পদের নাম: ম্যানেজিং ডিরেক্টর
পদসংখ্যা: ১
বয়সসীমা: সর্বনিম্ন ৫০ থেকে সর্বোচ্চ ৬২ বছর।

নিয়োগের ধরন

চুক্তিভিত্তিক। প্রাথমিক মেয়াদ সর্বোচ্চ ৩ বছর। যোগ্য প্রার্থী হলে এই চুক্তি আরও দুবার ৩ বছরের জন্য বৃদ্ধি করা যেতে পারে।

আরও পড়ুন

শিক্ষাগত যোগ্যতা

সিভিল/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক অথবা ব্যবসায় প্রশাসন/অর্থনীতি/ম্যানেজমেন্ট/ফাইন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রি। গ্রেডিং সিস্টেমে উত্তীর্ণ প্রার্থীদের সিজিপিএ কমপক্ষে ৫.০ স্কেলে ৩.৫ এবং ৪.০ স্কেলে ২.৫ থাকতে হবে। প্রচলিত সিস্টেমে (ক্লাস/ডিভিশন) উত্তীর্ণ প্রার্থীদের কমপক্ষে দ্বিতীয় শ্রেণি/ডিভিশন থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো ধাপে তৃতীয় শ্রেণি/ডিভিশন গ্রহণযোগ্য হবে না।

অভিজ্ঞতা

সর্বজনীন খাতে (সরকার/SOEs/স্বায়ত্তশাসিত সংস্থা) প্রার্থীর কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা, যার মধ্যে ৩ বছর ঊর্ধ্বতন ব্যবস্থাপনা পদে (ন্যাশনাল পে স্কেল সাবস্ট্যান্টিভ গ্রেড ৪ ও তার ওপরে) বিদ্যুৎ খাতে থাকতে হবে।
রাজ্যমালিকানাধীন কোম্পানি (SOCs) বিদ্যুৎ খাতে প্রার্থীর কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা, যার মধ্যে ৩ বছর ঊর্ধ্বতন ব্যবস্থাপনা পদে (চিফ ইঞ্জিনিয়ার বা সমমান ও তার ওপরে) থাকতে হবে। বেসরকারি খাতে প্রার্থীর কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা, যার মধ্যে ৩ বছর ঊর্ধ্বতন ব্যবস্থাপনা/নেতৃত্বপূর্ণ পদে খ্যাতনামা সংস্থায় থাকতে হবে।

আরও পড়ুন

বেতন

১,৭৫,০০০ টাকা।

আবেদনের নিয়ম

অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম এর মাধ্যমে করতে হবে। সর্বশেষ ছবি, স্বাক্ষর, এনআইডি/পাসপোর্ট, সব শিক্ষাগত ও অভিজ্ঞতা সনদ স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন ফি
৩,০০০ টাকা।

আবেদনের শেষ তারিখ
১৫ এপ্রিল ২০২৬।
বিস্তারিত দেখুন এই ঠিকানায়