মেট্রোরেলের দুই পদের লিখিত পরীক্ষার তারিখ নির্ধারণ, প্রবেশপত্র না পেলে কী করবেন
শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) টিকিট মেশিন অপারেটর ও কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদের লিখিত পরীক্ষাসংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিকিট মেশিন অপারেটর ও কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদের জন্য লিখিত পরীক্ষা ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, ডেমরা রোড, যাত্রাবাড়ী, ঢাকায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ দুই পদে যেসব আবেদনকারীর আবেদনপত্র সঠিক পাওয়া গেছে, তাঁদের বর্তমান ঠিকানায় পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি উল্লেখ করে রেজিস্ট্রি ডাকযোগে প্রবেশপত্র পাঠানো হয়েছে এবং মুঠোফোন নম্বরে খুদে বার্তাও পাঠানো হয়েছে।
মুঠোফোন নম্বরে খুদে বার্তা প্রাপ্ত কোনো প্রার্থী ১৩ নভেম্বরের মধ্যে প্রবেশপত্র না পেলে নিজ নিজ জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও শিক্ষাগত যোগ্যতার মূল সনদসহ ১৪ নভেম্বর অফিস চলাকালীন সময়ের মধ্যে কোম্পানি কার্যালয়ে যোগাযোগ করে ডুপ্লিকেট প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। প্রবেশপত্র/ডুপ্লিকেট প্রবেশপত্র ছাড়া কাউকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।