কারিতাস বাংলাদেশে চাকরি, বেতন ১ লাখ ৩০ হাজার
বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি ক্রিশ্চিয়ান এইড ও আরডিআরএস বাংলাদেশের সঙ্গে যৌথভাবে রোহিঙ্গা রেসপন্স প্রোগ্রামের একতা কনসোর্টিয়ামে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: মিল স্পেশালিস্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, আইসিটি, অর্থনীতি, সমাজবিজ্ঞান বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শরণার্থীশিবির বা কক্সবাজারে কোনো উন্নয়ন প্রকল্পের মনিটরিং, ইভ্যালুয়েশন, অ্যাকউন্টেবিলিটি, লার্নিং, নলেজ ম্যানেজমেন্ট, অ্যাসেসমেন্ট অব রিপোর্টিংয়ে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রজেক্ট সাইকেল ম্যানেজমেন্টে অভিজ্ঞ হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
কর্মস্থল: কারিতাস বাংলাদেশ অফিস, কক্সবাজার
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১,২০,০০০-১,৩০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। এর সঙ্গে বোনাস ও মুঠোফোন বিল দেওয়া হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের কারিতাস বাংলাদেশের ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে হবে। এই লিংকে আবেদনপদ্ধতির ভিডিও টিউটোরিয়াল দেখা যাবে। আবেদন করতে কোনো সমস্যা হলে [email protected] বা [email protected] ঠিকানায় মেইলে যোগাযোগ করা যাবে।
এ ছাড়া নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ম্যানেজার (গ্র্যান্টস কো-অর্ডিনেশন) মো. রফিকুল ইসলামের মেইল [email protected] বা হেড অব হিউম্যান রিসোর্স অনিতা মার্গারেট রোজারিওর মেইলে [email protected] যোগাযোগ করা যাবে।
আবেদনের শেষ তারিখ: ২৭ ডিসেম্বর ২০২২।