সোনালী ব্যাংকে চুক্তিভিত্তিক নিয়োগ, বেতন সাড়ে তিন লাখ টাকা

ছবি: এআই/প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংক পিএলসিতে জেনারেল ম্যানেজার পদমর্যাদায় সিনিয়র কনসালট্যান্ট (ইসলামিক ব্যাংকিং) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ১ জুন ২০২৬।

চাকরির বিবরণ

পদের নাম: সিনিয়র কনসালট্যান্ট (ইসলামিক ব্যাংকিং)

পদসংখ্যা: ১

চুক্তির মেয়াদ: ২ বছর

আরও পড়ুন

বয়সসীমা

১ জুন ২০২৬ তারিখে সর্বোচ্চ ৬৫ বছর।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

যেকোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। কোনো শিক্ষাগত পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

প্রার্থীর কমপক্ষে ১৫ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ন্যূনতম ৩ বছর ডেপুটি জেনারেল ম্যানেজার বা সমমানের পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মোট অভিজ্ঞতার মধ্যে অন্তত ১০ বছর যেকোনো বাণিজ্যিক ব্যাংকের ইসলামিক ব্যাংকিংয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ৩,৫০,০০০ টাকা (আলোচনাসাপেক্ষ)

আরও পড়ুন

আবেদনের নিয়ম—

বিস্তারিত জীবনবৃত্তান্ত (সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি সংযুক্তসহ), জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপিসহ আবেদন করতে হবে।

আবেদনের ঠিকানা: জেনারেল ম্যানেজার, সোনালী ব্যাংক পিএলসি, মানব সম্পদ উন্নয়ন বিভাগ, প্রধান কার্যালয়, ৩৫-৪২, ৪৪ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা।

আবেদনের শেষ তারিখ

১ জুন ২০২৬

বিস্তারিত দেখতে ভিজিট করুন ওয়েবসাইটে।