হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে অফিস সহায়ক পদের মৌখিক পরীক্ষা শুরু ৯ আগস্ট

হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ছবি : সংগৃহীত

হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের অফিস সহায়ক পদে মৌখিক পরীক্ষা ৯ আগস্ট ২০২৬ থেকে শুরু হবে। হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অফিস সহায়ক পদের ২৫৫টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

প্রার্থীরা মৌখিক পরীক্ষার সময়সূচি হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের ওয়েবসাইট থেকে জানতে পারবেন। এ ছাড়া টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে এসএমএস পাঠিয়ে পরীক্ষার তারিখ ও সময় জানানো হবে।

মৌখিক পরীক্ষায় অংশ নিতে লিখিত পরীক্ষার সময় ইস্যু করা প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র দেওয়া হবে না। প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে ওয়েবসাইট থেকে পুনরায় ডাউনলোড করা যাবে।