ঢাকা কর অঞ্চল-৬–এর অধীন চাকরি, পদ ৪১

বিভিন্ন কর কার্যালয়ে রিটার্ন দেওয়ার জন্য বুথ স্থাপন করা হয়েছে। সেখানে মানুষ রিটার্ন দিচ্ছেনছবি: প্রথম আলো

ঢাকা কর অঞ্চল-৬–এর অধীন ১৩ থেকে ২০ গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ৪১। আবেদনের শেষ তারিখ ১৪ নভেম্বর ২০২৬।

চাকরির বিবরণ

১. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড–১৩) ২৪,০০০–৫৮,০০০ টাকা।
২. পদের নাম: প্রধান সহকারী
পদসংখ্যা: ৮
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড–১৩) ২৪,০০০–৫৮,০০০ টাকা।
৩. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড–১৩) ২৪,০০০–৫৮,০০০ টাকা।

আরও পড়ুন

৪. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৯
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড–১৪) ২৩,৫০০–৫৬,৮০০ টাকা।
৫. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১০
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড–১৬) ২১,৯০০–৫২,৯০০ টাকা।
৬. পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ২
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড–১৬) ২১,৯০০–৫২,৯০০ টাকা।
৭. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৯
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড–২০) ২০,০০০–৪৮,৪০০ টাকা।

বয়সসীমা
১ অক্টোবর ২০২৬ তারিখে ১৮–৩২ বছর।
আবেদনের নিয়ম
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদন ফি

১ থেকে ৬ নম্বর পদ: ১১২ টাকা;
৭ নম্বর পদ: ৫৬ টাকা।
আবেদনের সময়সীমা
আবেদনপত্র জমাদান শুরুর তারিখ ও সময়: ২৫ অক্টোবর ২০২৬, সকাল ১০টা।
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১৪ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা।
বিস্তারিত দেখুন এই ঠিকানায়।

আরও পড়ুন