কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডে চাকরি, সর্বোচ্চ বেতন ১ লাখ ৪৩ হাজার

মডেল: ইয়াসফি ও হাদীছবি: খালেদ সরকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি উন্নয়ন সংস্থা কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকায় হেলথ অ্যান্ড নিউট্রিশন অ্যাডভাইজার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ই-মেইলে পাঠাতে হবে।

পদের নাম: হেলথ অ্যান্ড নিউট্রিশন অ্যাডভাইজার

পদসংখ্যা: ১

আরও পড়ুন

যোগ্যতা ও অভিজ্ঞতা: পাবলিক হেলথ বা নিউট্রিশন-সংক্রান্ত কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ক্লিনিক্যাল ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কমিউনিটি বেজড হেলথ অ্যান্ড নিউট্রিশন প্রোগ্রাম পরিকল্পনা, ব্যবস্থাপনা, বাস্তবায়ন ও পর্যবেক্ষণে অন্তত আট বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে কোনো আন্তর্জাতিক সংস্থায় সিনিয়র টেকনিক্যাল/ম্যানেজারিয়াল পদে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা সম্পর্কে বিস্তর জানাশোনা থাকতে হবে। ব্যবস্থাপনা ও নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণে পারদর্শী হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

আরও পড়ুন

চাকরির ধরন: দুই বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)

কর্মস্থল: হেড অফিস, ঢাকা

বেতন: মাসিক বেতন ১,৩২,৯০০ থেকে ১,৪৩,৭৪৫ টাকা।

সুযোগ-সুবিধা: বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, জীবন ও স্বাস্থ্যবিমা, ওপিডি ভাতা, মুঠোফোন বিলসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আরও পড়ুন

আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগ ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নির্দিষ্ট আবেদন ফরম ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা আবেদন ফরম পূরণ করে ছবি, জাতীয় পরিচয়পত্র, টিআইএন সার্টিফিকেটসহ এই [email protected] ই-মেইল ঠিকানায় মেইল করে দিতে হবে। মেইল করার সময় সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর, ২০২৪।

আরও পড়ুন