ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণা কর্মকর্তা পদে চাকরি, গ্রেড ৯-এর পদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রে গবেষণা কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীকে ফিল্ড ওয়ার্ক, তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, গবেষণা প্রতিবেদন তৈরি, গবেষণা-সংক্রান্ত কর্মসূচি বাস্তবায়ন এবং সভা-সেমিনার ইত্যাদি আয়োজনে ভূমিকা রাখতে হবে। আবেদনের শেষ তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২৬।

চাকরির বিবরণ–

পদের নাম: গবেষণা কর্মকর্তা

পদ সংখ্যা: ০১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগসমূহ হতে স্নাতকে সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম ৩.০০ সহ স্নাতকোত্তর পাস হতে হবে। এস.এস.সি এবং এইচ.এস.সি/সমমানের ন্যূনতম ২য় বিভাগ/জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে। সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬ মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।

বয়স

অনূর্ধ্ব ৩২ বছর।

বেতন–ভাতা

২২,০০০-৫৩,০৬০ টাকা।

আবেদনের নিয়ম

প্রয়োজনীয় কাগজপত্রসহ ৮ কপি দরখাস্ত রেজিস্ট্রার (২০৩ নং কক্ষে) বরাবর জমা দিতে হবে।

আবেদন ফি

আবেদন ফি ৭৫০ টাকা (ব্যাংক ড্রাফট)।

আবেদন ফরমের ফি ৫০ টাকা।

আবেদনের শেষ তারিখ

৩ ফেব্রুয়ারি ২০২৬