যমুনা ব্যাংকে চাকরির সুযোগ, দেখুন আবেদনের যোগ্যতা
বেসরকারি বাণিজ্যিক ব্যাংক যমুনা ব্যাংক পিএলসিতে চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদমর্যাদায় এ নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২৬।
চাকরির বিবরণ
পদের নাম: চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা
মানবসম্পদ ব্যবস্থাপনা, ব্যবসায় প্রশাসন, ব্যবস্থাপনা বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি থাকা যাবে না।
ব্যাংকিং খাতে ন্যূনতম ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মানবসম্পদ, প্রশিক্ষণ ও পরিচালন কার্যক্রমের তত্ত্বাবধানে সিনিয়র নেতৃত্ব পর্যায়ে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা
৫৫ বছর। তবে ব্যতিক্রমী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিল করা হতে পারে।
বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রতিযোগিতামূলক বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের careerjamunabank.com.bd এর মাধ্যমে অথবা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে হবে।
ই-মেইল: [email protected]
আবেদনের শেষ তারিখ
১৬ সেপ্টেম্বর ২০২৬।