বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটে চাকরির সুযোগ, মূল বেতন ২১,০০০ থেকে ৪৫,০০০ পর্যন্ত

ছবি: সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটে (বিআইসিএম) ছয়টি শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ তারিখ ৩০ এপ্রিল ২০২৬। ডাকযোগে আবেদন করতে হবে।

চাকরির বিবরণ–

১. পদের নাম: প্রভাষক

পদসংখ্যা: ০৪

শিক্ষাগত যোগ্যতা: ফিন্যান্স বিষয়ে চার বছর মেয়াদি প্রথম শ্রেণির স্নাতক এবং প্রথম শ্রেণির স্নাতকোত্তর অথবা বিবিএ এবং এমবিএ বা সমমান পরীক্ষায় উভয়টিতে ন্যূনতম সিজিপিএ ৪.০০–এর মধ্যে ৩.৫০ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি উভয়টিতে ন্যূনতম জিপিএ ৫.০০–এর মধ্যে ৪.০০ থাকতে হবে।

বেতন স্কেল: মূল বেতন ৪৫,০০০ টাকা, অন্যান্য ভাতাদিসহ প্রারম্ভিক সর্বমোট ৭০,৫০০ টাকা।

আরও পড়ুন

২. পদের নাম: সহকারী রেজিস্ট্রার

পদসংখ্যা: ০১

শিক্ষাগত যোগ্যতা: সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি। স্নাতক বা স্নাতকোত্তরের যেকোনো একটিতে ১ম শ্রেণি/বিভাগ বা সিজিপিএ ৪.০০–এর মধ্যে ৩.০০ থাকতে হবে। এসএসসি ও এইচএসসির যেকোনো একটিতে ১ম শ্রেণি/বিভাগ বা জিপিএ ৫.০–এর মধ্যে ৩.৭৫ থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হইতে হবে।

বেতন স্কেল: মূল বেতন ৩৫,০০০ টাকা, অন্যান্য ভাতাদিসহ প্রারম্ভিক সর্বমোট ৫৫,৪০০ টাকা।

৩. পদের নাম: সহকারী লাইব্রেরিয়ান

পদসংখ্যা: ০১

শিক্ষাগত যোগ্যতা: তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনায় চার বছর মেয়াদি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। যেকোনো একটিতে ১ম শ্রেণি/বিভাগ বা সিজিপিএ ৪.০০–এর মধ্যে ২.৭৫ থাকতে হবে। এসএসসি ও এইচএসসির যেকোনো একটিতে ১ম শ্রেণি/বিভাগ বা জিপিএ ৫.০–এর মধ্যে ৩.৫০ থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হইতে হবে।

বেতন স্কেল: মূল বেতন ২১,০০০ টাকা, অন্যান্য ভাতাদিসহ প্রারম্ভিক সর্বমোট ৩৬,১০০ টাকা।

আরও পড়ুন

আবেদনের বয়সসীমা—

অনূর্ধ্ব ৩২ বছর।

আবেদনের নিয়ম—

নির্দিষ্ট আবেদনপত্রে প্রার্থীর বিস্তারিত তথ্য, সনদপত্র ও নম্বরপত্রের সত্যায়িত অনুলিপিসহ ডাকযোগে আবেদন করতে হবে। বিআইসিএম–এর ওয়েবসাইট হতে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। খামের ওপরে পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের ঠিকানা: ‘পরিচালক (প্রশাসন ও অর্থ), বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট, ৩৪, তোপখানা রোড, বিজিআইসি টাওয়ার (১ম-৪র্থ ও ৯ম-১০ম তলা), ঢাকা-১০০০’

আবেদনের শেষ তারিখ—

৩০ এপ্রিল ২০২৬

আরও পড়ুন