গণস্বাস্থ্য মেডিকেল কলেজে চাকরি, অবসরপ্রাপ্তদেরও আবেদনের সুযোগ

প্রথম আলো ফাইল ছবি

গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে ৬ ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে মোট পদসংখ্যা উল্লেখ করা হয়নি।

চাকরির বিবরণ

১. পদের নাম: অধ্যাপক

বিভাগ: নবজাতক ও শিশু, প্যাথলজি, মেডিসিন

২. পদের নাম: সহযোগী অধ্যাপক

বিভাগ: নবজাতক ও শিশু, প্যাথলজি, এনাটমি

৩. পদের নাম: সহকারী অধ্যাপক

বিভাগ: নবজাতক ও শিশু, ফার্মাকোলজি, এনাটমি, ট্রান্সফিউশন মেডিসিন

আরও পড়ুন

৪. পদের নাম: কিউরেটর

বিভাগ: এনাটমি

৫. পদের নাম: রেজিস্ট্রার

বিভাগ: মেডিসিন, সার্জারি, চক্ষু, ইএনটি

৬. পদের নাম: লেকচারার

বিভাগ: ফার্মাকোলজি, ফরেনসিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি, প্যাথলজি।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

বিএমডিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুন

বেতন-ভাতা

আলোচনা সাপেক্ষে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীগণকে তাদের সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সার্টিফিকেটের ফটোকপি, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, ন্যাশনাল আইডি ও পূর্ণ জীবনবৃত্তান্তসহ লিখিত আবেদনপত্র ডাকযোগে অথবা সরাসরি জমা দিতে হবে।

আবেদনের ঠিকানা: অধ্যক্ষ, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ, মির্জানগর, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৪।

আবেদনের শেষ তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ কর্ম দিবসের মধ্যে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে।

আরও পড়ুন

শর্তাবলি

১. আবেদনপত্রের খামের ওপর পদের নাম অবশ্যই উল্লেখ থাকতে হবে। যেকোনো ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।

২. সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সহযোগী অধ্যাপকেরাও আবেদন করতে পারবেন।

৩. চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।