বেসরকারি সংস্থায় ১০১ পদে চাকরির সুযোগ

ছবি: প্রথম আলো/এআই জেনারেটেড

বেসরকারী সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রে ৭ ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদ সংখ্যা ১০১। বিজ্ঞাপন প্রকাশের ১০ দিনের মধ্যে আবেদন করতে হবে। নারী, আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হয়েছে।

চাকরির বিবরণ

১. পদের নাম: সহকারী পরিচালক-কার্যক্রম

পদ সংখ্যা: ০১

বেতন স্কেল: ৯৫,৮৫০-১,১০,২৪৯ টাকা (আলোচনা সাপেক্ষে)।

বয়সসীমা: ৩৫-৪৫ বছর।

২. পদের নাম: সহকারী পরিচালক -এসএমই

পদ সংখ্যা: ০১

বেতন স্কেল: ৯৫,৮৫০-১,১০,২৪৯ টাকা (আলোচনা সাপেক্ষে)।

বয়সসীমা: ৩৫–৪৫ বছর।

৩. পদের নাম: আঞ্চলিক ব্যবস্থাপক

পদ সংখ্যা: ০২

বেতন স্কেল: ৮৫,৯৩৮ টাকা (শিক্ষানবীশকালে ৮২,০৬১ টাকা)।

বয়সসীমা: ৩০-৪৫ বছর।

৪. পদের নাম: এলাকা ব্যবস্থাপক

পদ সংখ্যা: ০৭

বেতন স্কেল: ৬১,৬২৮ টাকা (শিক্ষানবীশকালে ৫৮,৯০৯ টাকা)।

বয়সসীমা: ৩০-৪৫ বছর।

৫. পদের নাম: এলাকা ব্যবস্থাপক

পদ সংখ্যা: ২০

বেতন স্কেল: ৪৯,৪৭৪ টাকা (শিক্ষানবীশকালে ৪৭,৩৩২ টাকা)।

বয়সসীমা: ৩০-৪০ বছর।

৬. পদের নাম: সহকারী শাখা ব্যবস্থাপক

পদ সংখ্যা: ২০

বেতন স্কেল: ৩৮,৫৩৫ টাকা (শিক্ষানবীশকালে ৩৬,৯১৪ টাকা)।

বয়সসীমা: ২৫-৩৫ বছর।

৭. পদের নাম: লোন অফিসার

পদ সংখ্যা: ৫০

বেতন স্কেল: ৩৪,৮৮৭ টাকা (শিক্ষানবীশকালে ৩৩,৪৪০ টাকা)।

বয়সসীমা: ২৫-৩৫ বছর।

শিক্ষানবীশকাল

৩-৬ মাস

আবেদনের নিয়ম

প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র উপ-পরিচালক-মানব সম্পদ ও প্রশাসন, গ্রাম বিকাশ কেন্দ্র, দূর্গাপুর রোড, হলদীবাড়ী, পার্বতীপুর-৫২৫০, দিনাজপুর বরাবর সরাসরি অথবা ডাক/কুরিয়ার যোগে প্রেরণ করতে হবে।

আবেদনের শেষ তারিখ

বিজ্ঞাপন প্রকাশের ১০ দিনের মধ্যে।

বিজ্ঞাপন প্রকাশের তারিখ: ৮ মে ২০২৬