এসএমসিতে চাকরির সুযোগ, নানা সুবিধার সঙ্গে আছে গাড়ি ভাতা

এআই জেনারেটেড ছবি

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ঢাকায় সিনিয়র/ম্যানেজার, ইনস্টিটিউশনাল সেলস অ্যান্ড এক্সপোর্ট পদে কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: সিনিয়র/ম্যানেজার, ইনস্টিটিউশনাল সেলস অ্যান্ড এক্সপোর্ট

পদসংখ্যা: অনির্ধারিত

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে এমবিএ ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। অন্তত ১৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ব্যবস্থাপনা পর্যায়ে অন্তত তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সরকার, বেসরকারি সংস্থা ও ইন্টারন্যাশনাল ট্রেড রেগুলেশনসের সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। স্ট্র্যাটেজিক প্ল্যানিং, মার্কেট রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস, সেলস অ্যান্ড অপারেশনাল প্ল্যানিংয়ে দক্ষতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে।

বয়স: সর্বোচ্চ ৪৫ বছর

কর্মস্থল: হেড অফিস, ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক পারফরম্যান্স ইনসেনটিভ, বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, স্বাস্থ্য সুবিধা, অর্জিত ছুটি ভাতা, গোষ্ঠী জীবন বিমা ও গাড়ি ভাতার সুবিধা আছে।

আরও পড়ুন

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৬ ডিসেম্বর ২০২৪।

আরও পড়ুন