বেসরকারি সংস্থায় চাকরি, বেতন ৬০,০০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি: প্রথম আলো

বেসরকারি উন্নয়ন সংস্থা পেইজ ডেভেলপমেন্ট সেন্টার জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি পিকেএসএফের সহায়তায় রিকোভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ) প্রকল্পে কো–অর্ডিনেটর পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।

  • পদের নাম: কো-অর্ডিনেটর
    পদসংখ্যা: ১
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/ ম্যানেজমেন্ট/ অ্যাকাউন্টিং/ ফিন্যান্স/ অর্থনীতি/ ডেভেলপমেন্ট স্টাডিজ/ সমাজকর্ম/ সমাজবিজ্ঞান/ উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অথবা সিএসই/ ইইই/ সিভিল/ মেকানিক্যালে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের একটির বেশি পরীক্ষায় তৃতীয় বিভাগ/ শ্রেণি বা সমমানের জিপিএ/ সিজিপিএ গ্রহণযোগ্য নয়। প্রজেক্ট ম্যানেজমেন্ট/ এন্টাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্টে প্রশিক্ষণ বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। কোনো উন্নয়ন সংস্থায় অন্তত ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে। প্রকল্প এলাকার স্থানীয় ভাষা জানা থাকলে ভালো।

বয়স: সর্বোচ্চ ৫০ বছর
বেতন ও সুযোগ–সুবিধা: মাসিক বেতন ৬০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। এ ছাড়া সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ–সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের সব শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, জাতীয়তা ও চারিত্রিক সনদের সত্যায়িত ফটোকপি এবং সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবিসহ আবেদনপত্র কার্যালয়ের প্রশাসন বিভাগে সরাসরি/ ডাকযোগে/ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জমা দিতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: নির্বাহী পরিচালক, পেইজ ডেভেলপমেন্ট সেন্টার, ৬৭/ ৫৮, নাহার প্লাজা (অষ্টম তলা), নজরুল অ্যাভিনিউ, কান্দিরপাড়, কুমিল্লা।

আবেদনের শেষ সময়: ১ সেপ্টেম্বর ২০২২, বিকেল পাঁচটা পর্যন্ত।