৪৮তম বিসিএসে স্থগিতকৃত ১৯০ প্রার্থীকে সাময়িক মনোনয়ন

ছবি: সংগৃহীত

৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় স্থগিতকৃত ১৯০ জন প্রার্থীকে সহকারী সার্জন/সহকারী ডেন্টাল সার্জন পদে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী সার্জন পদে ১৭১ এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ১৯ জন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। অবশিষ্ট স্থগিতকৃত ২৪ জন প্রার্থীর বিষয়ে নির্দেশনা প্রদান করা হবে।

উল্লেখ্য, বিএমডিসি সনদ না থাকায় তাদের প্রার্থীতা স্থগিত করা হয়।