বেসরকারি সংস্থায় ঢাকার বাইরে চাকরি, বেতন ৪৬ হাজার
পরিবেশবাদী বেসরকারি সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি বরগুনায় প্রজেক্ট অফিসার মেরিন প্রটেকশন পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: প্রজেক্ট অফিসার মেরিন প্রটেকশন
পদসংখ্যা: ১
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ করে মেরিন সায়েন্স বা ফিশারিজ বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। বেসরকারি বা আন্তর্জাতিক সংস্থায় অন্তত চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতাসহ এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় রিপোর্টিং, ডকুমেন্টেশন ও যোগাযোগে সাবলীল হতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। মোটরসাইকেল চালানোর মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: বরগুনা
বেতন: মাসিক বেতন ৪৬,০০০ টাকা।