ডিএসসিসির দুই পদের লিখিত পরীক্ষার ফল ও মৌখিকের সূচি প্রকাশ

প্রতীকী ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দুই পদের লিখিত পরীক্ষার ফল এবং মৌখিকের সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ‘সহকারী স্বাস্থ্য কর্মকর্তা’ এবং ‘বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা’ পদে ৫ জুলাই অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় মোট ৪৭ জন উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে সহকারী স্বাস্থ্য কর্মকর্তা পদে ৩৩ জন এবং বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা পদে ১৪ জন উত্তীর্ণ হয়েছেন।

সহকারী স্বাস্থ্য কর্মকর্তা পদের মৌখিক পরীক্ষা ২৯ আগস্ট এবং বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা পদের মৌখিক পরীক্ষা ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

মৌখিক পরীক্ষার সময় সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ ও নাগরিকত্ব সনদের মূল কপি দেখাতে হবে। প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সব সনদপত্রের এক সেট ফটোকপি এবং অনলাইনে পূরণ করা আবেদনপত্রের একটি প্রিন্ট কপি দাখিল করতে হবে।

আরও পড়ুন
আরও পড়ুন

সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে নিয়োগকারী কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে। পরীক্ষার জন্য নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে যথাস্থানে উপস্থিত থাকতে হবে।

লিখিত পরীক্ষার ফল ও মৌখিকের বিস্তারিত সময়সূচি দেখা যাবে এই লিংকে।

আরও পড়ুন
আরও পড়ুন