অ্যাকশনএইডে চাকরি, বেতন ৮২,২৭২ টাকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক সাহায্য সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের রোহিঙ্গা নারী ও কিশোরীবিষয়ক একটি প্রকল্পে কর্মী নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: অফিসার (মিল)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, অর্থনীতি, গণযোগাযোগ ও সাংবাদিকতা, সমাজবিজ্ঞান অথবা এ–সংক্রান্ত যেকোনো বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। আন্তর্জাতিক বা দেশীয় বেসরকারি উন্নয়ন সংস্থায় রোহিঙ্গাদের নিয়ে কমপক্ষে দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
চুক্তির মেয়াদ: ৩১ জুলাই ২০২৩ পর্যন্ত।
কর্মস্থল: কক্সবাজার
বেতন: মাসিক মোট বেতন ৮২ হাজার ২৭২ টাকা। এর সঙ্গে মেডিকেল সুবিধা, গ্রুপ লাইফ ইনস্যুরেন্স, মুঠোফোন ও ইন্টারনেটের বিল পাবেন।