বেসরকারি সংস্থায় ঢাকায় চাকরি, বেতন ৩ লাখ

প্রতীকী ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি প্রতিষ্ঠান ই-জোন এইচআরএম লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ঢাকায় কনসালট্যান্ট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই-মেইলে সিভিসহ আবেদনপত্র পাঠাতে হবে।

পদের নাম: কনসালট্যান্ট ফর ডেভেলপমেন্ট অব স্ট্যান্ডার্ড কাউন্সেলিং অ্যান্ড ট্রেনিং
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা:
সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে ডেভেলপিং ট্রেনিং কোর্স/মডিউলে ১০ বছরের বেশি সময় চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। জাতিসংঘের এজেন্সি বা আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সোশ্যাল অ্যান্ড বিহেভিয়র চেঞ্জ প্রোগ্রাম, অ্যাডোলেসেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড এমপাওয়ারমেন্ট, কমিউনিটি এনগেজমেন্ট ইন্টারভেনশনে অভিজ্ঞ হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক বেতন ৩,০০,০০০ টাকা। এ ছাড়া ফিল্ড ভিজিট বাবদ মাসে ২৫,০০০ টাকা দেওয়া হবে।
আবেদন যেভাবে
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদনপত্র (ইংরেজিতে লেখা), কভার লেটার, সিভিসহ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি [email protected] এই ঠিকানায় ই-মেইল করতে হবে। মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।
আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৩