বেপজায় আউটসোর্সিং প্রক্রিয়ায় জনবল নিয়োগ, পদ ১৭
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) পটুয়াখালী ইপিজেড স্থাপন প্রকল্পে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১২ ক্যাটাগরির পদে মোট ১৭ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
১. পদের নাম: সহকারী প্রকৌশলী (পুর)
পদসংখ্যা: ২
যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ারিং (পুর) ডিগ্রি
বেতন: ৩৬,৩৩৩ টাকা
২. পদের নাম: সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)
পদসংখ্যা: ১
যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ারিং (বিদ্যুৎ) ডিগ্রি
বেতন: ৩৬,৩৩৩ টাকা
৩. পদের নাম: সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)
পদসংখ্যা: ১
যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ারিং (যান্ত্রিক) ডিগ্রি
বেতন: ৩৬,৩৩৩ টাকা
৪. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (পুর)
পদসংখ্যা: ৩
যোগ্যতা: পুরকৌশলে চার বছরের ডিপ্লোমা ডিগ্রি
বেতন: ২৪,৮৭৫ টাকা
৫. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)
পদসংখ্যা: ১
যোগ্যতা: তড়িৎকৌশলে চার বছরের ডিপ্লোমা ডিগ্রি
বেতন: ২৪,৮৭৫ টাকা
৬. পদের নাম: ড্রাফটসম্যান
পদসংখ্যা: ১
যোগ্যতা: আর্কিটেকচারে ডিপ্লোমসহ এক বছরের অভিজ্ঞতা
বেতন: ১৭,৬৩০ টাকা
৭. পদের নাম: সার্ভেয়ার
পদসংখ্যা: ১
যোগ্যতা: সার্ভিংয়ে ডিপ্লোমসহ এক বছরের অভিজ্ঞতা
বেতন: ১৭,৬৩০ টাকা
৮. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২
যোগ্যতা: এইচএসসি পাস
বেতন: ১৭,৬৩০ টাকা
৯. পদের নাম: ইলেকট্রিশিয়ান
পদসংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি পাস
বেতন: ১৭,১৩০ টাকা
১০. পদের নাম: পাম্প অপারেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি পাস
বেতন: ১৭,১৩০ টাকা
১১. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা: ১
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস
বেতন: ১৬,১৩০ টাকা
১২. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ২
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস
বেতন: ১৬,১৩০ টাকা
যেভাবে আবেদন
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা http://bepza.teletalk.com.bd/ এই ওয়েবসাইটে অবেদনপত্র পূরণ করতে হবে। নিয়োগসংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানা যাবে এ লিংকে (https://www.bepza.gov.bd/public/storage/upload/recruitment/231221073453-1346Outsourcing.pdf)।
আবেদন ফি
১-৩ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ৬৬৭ টাক, ৪-৫ নম্বর পদের জন্য ৫৫৬ টাকা, ৬-১০ নম্বর পদের জন্য ২২৩ টাকা এবং ১১-১২ নম্বর পদের জন্য ১১২ টাকা।
বয়স
১ ডিসেম্বর তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮-৬০ বছরের মধ্যে থাকতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তি সাপেক্ষে আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা
২৬ ডিসেম্বর থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত।