ক্যাডেট কলেজ ক্লাবে চাকরি, বেতন ১ থেকে দেড় লাখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেড জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে জেনারেল ম্যানেজার পদে কর্মকর্তা নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: জেনারেল ম্যানেজার
পদসংখ্যা: ১
যোগ্যতা: হসপিটালি ম্যানেজমেন্টে বিবিএ পাস। এ ছাড়া এমবিএ ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: হোটেল, রেস্টুরেন্ট বা ক্লাবে সংশ্লিষ্ট কাজে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স
৪০ থেকে ৫৫ বছর।
বেতন
১,০০০০০-১,৫০,০০০ টাকা। এ ছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের অনলাইনে বিডি জবসের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে এই লিংকে।
আবেদনের শেষ সময়
২৬ অক্টোবর, ২০২৪।