বান্দরবানের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশ

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ন্যস্ত জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের নিয়োগ পরীক্ষার সময়সূচি ও প্রবেশপত্রসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহের জন্য অনুরোধ করা হলো। পদের নাম: সহকারী শিক্ষক। এ পদের পরীক্ষা আগামী ২ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। ওই দিন পরীক্ষা সকাল ১০টায় শুরু হবে।

২৩ এপ্রিল ২০২৬ প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। ১ মে ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন আবেদনকারীরা।

আরও পড়ুন

২ মে জেলার দুটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বান্দরবান সরকারি কলেজ ও বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।

আরও পড়ুন