ঢাকা বিশ্ববিদ্যালয় নিচ্ছে কর্মকর্তা–কর্মচারী, আবেদন ফি ৩০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগ ও আবাসিক হলে ৬ ধরনের পদে কর্মী নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারেন যে কেউ।

  • ১. পদের নাম: উচ্চমান সহকারী
    পদসংখ্যা: ১
    যোগ্যতা: এসএসসি/এইচএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

  • ২. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
    পদসংখ্যা: ১
    যোগ্যতা: এসএসসি/এইচএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

  • ৩. পদের নাম: ল্যাবরেটরি সহকারী (নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ)
    পদসংখ্যা: ১
    যোগ্যতা: এসএসসি/এইচএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ/ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং (সিভিল বাদে) পাস
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

  • ৪. পদের নাম: প্রধান সহকারী (বিজয় একাত্তর হল)
    পদসংখ্যা: ১
    যোগ্যতা: এসএসসি/এইচএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
    বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা

  • ৫. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (ফজলুল হক মুসলিম হল)
    পদসংখ্যা: ১
    যোগ্যতা: এসএসসি/এইচএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

  • ৬. পদের নাম: কেয়ারটেকার (কবি জসীমউদ্‌দীন হল)
    পদসংখ্যা: ১
    যোগ্যতা: এসএসসি/এইচএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

আবেদন ফি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর ৩০০ টাকা মূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে।

আবেদন যেভাবে
১ ও ২ নম্বর পদের জন্য সব সনদ ও প্রশংসাপত্রের সত্যায়িত কপিসহ সাদা কাগজে পূর্ণ জীবনবৃত্তান্ত লিখে রেজিস্ট্রার বরাবর লিখিত আবেদনপত্র পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসে পাঠাতে হবে। ৩ নম্বর পদের জন্য চেয়ারম্যান, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ, ৪ নম্বর পদের জন্য প্রাধ্যক্ষ, বিজয় একাত্তর হল, ৫ নম্বর পদের জন্য প্রাধ্যক্ষ, ফজলুল হক মুসলিম হল এবং ৬ নম্বর পদের জন্য প্রাধ্যক্ষ, কবি জসীমউদ্‌দীন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসে আবেদনপত্র পৌঁছাতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৫ আগস্ট, ২০২২।