এলজিইডির ৩৫১ প্রার্থীর যোগদান ৩ এপ্রিলের মধ্যে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলডিইডি) রাজস্ব খাতভুক্ত হিসাব সহকারী পদে নির্বাচিত ৩৫১ জন প্রার্থীর নামে নিয়োগপত্র ইস্যু করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়োগপত্রের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্বাচিত প্রার্থীদের আগামী ৩ এপ্রিলের মধ্যে যোগদান করতে হবে।
প্রধান প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকায় উপস্থিত হয়ে প্রার্থীদের যোগদান করতে হবে।
নির্বাচিত প্রার্থীদের নাম দেখা যাবে এই লিংকে।