চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১১ পদে চাকরির সুযোগ, আবেদন ২৬ মার্চ পর্যন্ত
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁবিপ্রবি) তাদের বিভিন্ন দপ্তর ও বিভাগের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রেজিস্ট্রার, পরিচালকসহ মোট ৭টি ক্যাটাগরিতে ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ২৬ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ ও সংখ্যা—
১. রেজিস্ট্রার: ১ জন (গ্রেড-৩)
২. পরিচালক (অর্থ ও হিসাব): ১ জন (গ্রেড-৩)
৩. পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন): ১ জন (গ্রেড-৩)
৪. পিএস টু ভিসি (সহকারী রেজিস্ট্রার): ১ জন (গ্রেড-৭)
৫. ল্যাব অ্যাসিস্ট্যান্ট (পদার্থ ও রসায়ন): ২ জন (গ্রেড-১৩)
৬. গাড়িচালক: ১ জন (গ্রেড-১৬)
৭. অফিস সহায়ক: ৪ জন (গ্রেড-২০)
আবেদনপ্রক্রিয়া—
আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নিয়োগ পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন সাবমিট করার পর আবেদনপত্রের প্রিন্ট কপিসহ সব শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত হার্ডকপি সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে।
১ থেকে ৪ নম্বর পদের জন্য ৭ সেট এবং ৫ থেকে ৭ নম্বর পদের জন্য ৫ সেট পূর্ণাঙ্গ আবেদনপত্র পাঠাতে হবে।
ওয়েবসাইটের ঠিকানা—
১. আবেদনের জন্য মূল পোর্টাল
২. বিশ্ববিদ্যালয়ের প্রধান ওয়েবসাইট
৩. নোটিশ সেকশন (বিস্তারিত যোগ্যতার জন্য)
শিক্ষাগত যোগ্যতাসংক্রান্ত তথ্য—
প্রতিটি পদের (যেমন: রেজিস্ট্রার, পরিচালক, ল্যাব অ্যাসিস্ট্যান্ট বা অফিস সহায়ক) জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং প্রকাশনার শর্তাবলি রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বা ওপরের সরাসরি লিংকে গিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত পদের বিস্তারিত যোগ্যতার বিবরণ দেখতে পাবেন।
আবেদন ফি—
অনলাইন ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১ থেকে ৪ নম্বর পদের জন্য ২০০ টাকা, ৫ ও ৬ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং ৭ নম্বর পদের জন্য ৫০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সব পদে আবেদন ফি ৫০ টাকা।
অনলাইনে আবেদনের শেষ সময়: ২৬ মার্চ ২০২৬, রাত ১১: ৫৯ মিনিট।
হার্ডকপি পৌঁছানোর শেষ সময়: ২ এপ্রিল ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত।
আবেদন পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অস্থায়ী ক্যাম্পাস: হোল্ডিং নং: ০৯৩৭-০২, খলিশাডুলি, ওয়াপদা গেট, কুমিল্লা রোড, চাঁদপুর সদর, চাঁদপুর-৩৬০০।