শাবিপ্রবিতে ৩ পদে চাকরির সুযোগ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই ক্যাটাগরির তিনটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ তারিখ ৭ মে ২০২৬।
চাকরির বিবরণ—
১. পদের নাম: প্রভাষক
দপ্তর/বিভাগ: লোকপ্রশাসন বিভাগ
পদসংখ্যা: ০২
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
২. পদের নাম: সিনিয়র অ্যাসিসট্যান্ট কাম কম্পিউটার অপারেটর
দপ্তর/বিভাগ: আধুনিক ভাষা ইনস্টিটিউট
পদ সংখ্যা: ০১
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
আবেদনের নিয়ম
প্রার্থীকে career.sust.edu তে প্রয়োজনীয় তথ্যাদি প্রদান করে প্রথমে প্রোফাইল তৈরি করে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। অফলাইনে বা সরাসরি আবেদন গ্রহণযোগ্য নয়।
আবেদন ফি
১ নম্বর পদের জন্য ৬০০ টাকা এবং ২ নম্বর পদের জন্য ৩০০ টাকা।
আবেদনের শেষ তারিখ
০৭ মে ২০২৬
বিস্তারিত দেখুন ওয়েবসাইটে।