বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন দুই ক্যাটাগরির পদের ফল প্রকাশ

পিএসসির লোগো

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠানসমূহের ‘সহকারী অধ্যাপক (নন-কারিগরি)’ (রসায়ন) ও ‘সহকারী অধ্যাপক (নন-কারিগরি)’ (পদার্থ) পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। নিয়োগ পরীক্ষার ভিত্তিতে দুজন প্রার্থীকে সাময়িকভাবে মনোনয়ন প্রদান করা হয়েছে।

আরও পড়ুন

আজ সোমবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগের পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীর সব সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাইপূর্বক নিশ্চিত হয়ে চূড়ান্ত নিয়োগ প্রদান করবে।

আরও পড়ুন